নারকেল-গুড়ের পুলি পিঠা: সহজ রেসিপি আর ঝটপট বানানোর কৌশল
নবান্ন আর শীত মানেই পিঠার মৌসুম। আর পিঠার কথা উঠলে পুলি পিঠার নাম আসবেই। নরম চালের রুটির ভেতরে নারকেল আর খেজুর গুড়ের মিষ্টি পুর, ভাপে সেদ্ধ, তেলে ভাজা বা ঘন দুধে রান্না, তিনভাবেই খাওয়া যায়। চলুন দেখে নিই সহজ রেসিপি।
উপকরণ (২৫–৩০টি পিঠার জন্য)
|
অংশ |
উপকরণ |
পরিমাণ |
|
রুটির খামির |
চালের গুঁড়া |
২ কাপ |
|
রুটির খামির |
পানি |
২ কাপ |
|
রুটির খামির |
লবণ |
এক চিমটি |
|
পুর |
কোরানো নারকেল |
২ কাপ |
|
পুর |
খেজুর গুড় (বা চিনি) |
১ কাপ |
|
পুর |
এলাচ গুঁড়া |
ঽ চা চামচ |
|
দুধ পুলির জন্য (ঐচ্ছিক) |
তরল দুধ |
১ লিটার |
|
দুধ পুলির জন্য (ঐচ্ছিক) |
খেজুর গুড় বা চিনি |
ঽ কাপ বা স্বাদমতো |
ধাপ ১: পুর বানান
প্যানে কোরানো নারকেল আর গুড় দিয়ে মাঝারি আঁচে নাড়ুন। গুড় গলে মিশে গিয়ে পুর আঠালো হলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করুন। মোটামুটি ১০–১৫ মিনিট লাগবে। পুর বেশি পাতলা হলে পিঠার ভাঁজ খুলে যায়, তাই ভালো করে নাড়ে নিন।
ধাপ ২: চালের গুঁড়ার খামির (সেদ্ধ রুটির খামির)
পানিতে লবণ দিয়ে ফোটান। আঁচ কমিয়ে চালের গুঁড়া দিয়ে নাড়ুন, তারপর চুলা বন্ধ করে ১০ মিনিট ঢেকে রাখুন। সহ্য করার মতো গরম থাকতেই ভালো করে মেখে নরম মসৃণ খামির বানান।
ধাপ ৩: পিঠার আকার দিন
খামির থেকে ছোট লেচি নিয়ে পাতলা করে বেলুন। হাতে বানালে মাঝখানে পুর দিয়ে অর্ধচন্দ্রাকারে ভাঁজ করুন, আর আঙুল দিয়ে চেপে কিনারা বন্ধ করুন।
সময় বাঁচাতে 2-in-1Pitha Maker ব্যবহার করতে পারেন। বেলা রুটিতে এক চাপ দিলেই গোল আকারে কাটা হয়ে যায়। তারপর ছাঁচে রুটি রেখে পুর দিয়ে বন্ধ করলেই ঢেউ খেলানো কিনারাসহ সমান আকারের পিঠা তৈরি।
ধাপ ৪: তিনভাবে রান্না করুন
1. ভাপা পুলি: ভাপের পাত্রে বা চালুনিতে সাজিয়ে ১০–১৫ মিনিট ভাপে সেদ্ধ করুন।
2. ভাজা পুলি: মাঝারি গরম তেলে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
3. দুধ পুলি: দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করুন, গুড় বা চিনি মেশান। পিঠা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। খেজুর গুড় ব্যবহার করলে চুলা বন্ধ করার পর মেশান, নাহলে দুধ ছানা কেটে যেতে পারে।
শীতে রান্নাঘরের কাজ সহজ করার ৭টি স্মার্ট টিপস
কিছু টিপস
• খামির শুকিয়ে গেলে ভাঁজে ফাটল ধরে। খামির ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
• পুর বেশি দিলে পিঠা ফেটে যায়, প্রতিটায় ১ চা চামচের মতো দিন।
• আগের রাতে পুর বানিয়ে ফ্রিজে রাখলে সকালে অর্ধেক সময়ে পিঠা হয়ে যায়।
শেষ কথা
এই শীতে পরিবারের সবাইকে নিয়ে পিঠা উৎসব করুন। পিঠা মেকারসহ রান্নাঘরের দরকারি জিনিস পাবেন Neatly BD-তে, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে।